1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ “বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট-২০২৪) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বড় ময়দানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর-এ- আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ।
ভাষ্যকার হারুনুর রশিদের
সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহররআওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম,
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কুলসুম বেগম নার্গিসসহ দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোছাঃ নুরুন নাহার, দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কাহারোল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল ও উত্তর গোবিন্দপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রায়হান কবির।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বড়মাঠস্থ বৃক্ষ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারি মালিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৃক্ষ মেলায় হর্টিকালচার সেন্টার, বিএডিসি, বরেন্দ্র, ব্র্যাক নার্সারি, ওয়াল্ড ভিশন, বন্ধুসহ ৮৫টি নার্সারি’র স্টল অংশগ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট