1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি নেতা আজাদের জামিন মঞ্জুর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বিএনপি নেতা আজাদের জামিন মঞ্জুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজার থানায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। রবিবার (১৪ জুলাই) শুনানি শেষে পুলিশ রিপোর্ট (পিআর) পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদুল আলমের আদালত বিএনপি নেতা আজাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, উচ্চ আদালত তার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে জজ আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। পরবর্তীতে জজ আদালতে চারবার জামিন শুনানির কথা থাকলেও তা হয়নি।

আজাদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীরা হলেন- এড. বারী ভূইয়া, এড. মো. রফিক আহমেদ, এড. মো. আবু আল ইউসুফ খান টিপু এবং এড. আবু বক্কর সিদ্দিক।

এ বিষয়ে নজরুল ইসলাম আজাদের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু লাইভ নারায়ণগঞ্জকে জানান, ২০২৩ সালের নভেম্বরে আড়াইহাজার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরণের অভিযোগে নজরুল ইসলাম আজাদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। নজরুল ইসলাম আজাদ সেই মামলায় জামিনের জন্য আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত পিআর পাওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট