1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার ( ১০ জুলাই) বিকেলে দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওতাধীন সদর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম.আরাফাত

জিএম আরাফাত বলেন, আওয়ামী লীগ একটি গঠনতান্ত্রিক দল। মাঝে মাঝে আষাড়ের বৃস্টি আসবে আবার চলে যাবে। কিন্তু ত্যাগীরা থেকে চায়। বন্দরে বিভিন্ন প্রোগ্রামে আমার নামে বাজে মন্তব্য করা হচ্ছে সেটা নিয়ে কোন মন্তব্য নেই। তবে আমি ত্যাগী নেতা বিভিন্ন সময় আমি জেল খেটে অত্যাচার সহ্য করে রাজনীতি করছি। বর্তমান সভাপতি-সেক্রেটারীর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছেন আত্ম সমালোচনা করতে, অন্যের সমালোচনা করতে না। নারায়ণগঞ্জ বহু ত্যাগী নেতা আছে। কিন্তু যতেষ্ঠ মূল্যায়নের অভাবে তারা দুরে। কি হচ্ছে নারায়ণগঞ্জে? আওয়ামী লীগকে ধ্বংষ করার জন্য।  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি ধমক দিবেন তাদের যারা আপনার মাখা তামক খায়। আমাদের বেলায় কথা বলতে গেলে খুব সাবধান।

১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান সাকিল, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহ আলম, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট