1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ   - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাংগঠনিক শক্তিবৃদ্ধি সহ শ্রমিক/ কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার  ( ৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাট পোর্ট এরিয়া এলাকায়  বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার মাষ্টার এর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সকল নেতৃবৃন্দের বক্তব্যে নৌ যান শ্রমিকদের চলমান সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আহবান জানান। তাছাড়া জাহাজী শ্রমিক/ কর্মচারীদের ভারতের নৌযান শ্রমিকদের ন্যায় বেতন-ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রদানে সরকারের তদারকি আহবান করেন। নৌ পথে অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের তত্পরতা বৃদ্ধি সহ নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, বাংলাদেশ নৌ – যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জাকির হোসেন চুন্নু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহ, সহ সম্পাদক মোঃ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট