1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পরীক্ষা হলে গাঁজা ও নকল উদ্ধার, ৬ মাসের কারাদন্ড - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

রূপগঞ্জে পরীক্ষা হলে গাঁজা ও নকল উদ্ধার, ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়াসহ ম্যাজিস্টেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হলে এমন ঘটনা ঘটে।

পরিক্ষার হল পরিদর্শনকালে গাঁজাসহ আটককৃত পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। নকলে জড়িত থাকায় ২ শিক্ষার্থীকে বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা জানান, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিলো। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট,মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট