1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী ‘সাপের বিষ নিধনে পর্যাপ্ত এন্টিভেনম আছে’ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

রূপগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী ‘সাপের বিষ নিধনে পর্যাপ্ত এন্টিভেনম আছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচীর ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন।

শনিবার (২৯ জুন) সকাল ৮টায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কমপ্লেক্স পরিচালনার নানা বিষয়ে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী। কিভাবে রোগীদের জন্য চিকিৎসা সেবা বাড়ানো যায়, কমপ্লেক্সের নানা যন্ত্রাংশ কতটুকু সচল রয়েছে, কি কি রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, কোন ঔষধ সরাবরাহ করা হচ্ছে এ সকল বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেন তিনি। সেই সাথে ভর্তি হওয়া রোগীদের সাথেও সাক্ষাৎ করেন স্বাস্থ্য মন্ত্রী। আগের তুলনায় কেমন আছেন, সেবা পেতে কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে রোগীদের খোজ-খবর নেন।

পরিদর্শনকালে দেশব্যাপী রাসেল ভাইপার আতঙ্কের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারি হাসপাতাল ও উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে, যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট