1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত তেলবাহী ট্রলার থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে, সেই লাশটির পরিচয় এখনো পাওয়া যয়নি। আরেক শ্রমিককে ঘটনার পর পরই ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুর সারে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনার পর লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আমরা সক্ষম হয়েছি।

এর আগে, দুপুর ১টার দিকে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগে। যাতে করে ওই ট্রলারে রাখা ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরনের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে উঠে।

ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। তিনি জানান, ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়ত আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট