1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫দিন পর মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫দিন পর মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে এক শিশু (১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) শিশুর পিতা বাদি হয়ে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ।

অভিযুক্ত যুবকের নাম সাব্বির (২০)। সে আড়াইহাজার উপজেলার গোপালদী ইসলামপুর এলাকার লিটন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৯ জুন ভুক্তভোগীর দাদা হৃদরোগে আক্রান্ত হলে তাকে পরিবারের সবাই দ্রুত ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। যাবার সময় ১২ বছর মেয়ে ভুক্তভোগী ও ৯ বছরের ছোট ছেলেকে বাসায় রেখে যান। ২০ জুন রাত ১ টায় অভিযুক্ত প্রতিবেশী হওয়ায় সে বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ভুক্তভোগী এসে দরজা খুললে তাকে অভিযুক্তের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বললে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার আগেও মাদ্রাসায় যাতায়াতের সময় সে ভুক্তভোগীকে উত্যক্ত করত।

এদিকে, অসুস্থ দাদার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়লে পরবর্তীতে এ ঘটনা সবাইকে জানায় ভুক্তভোগী। একটা শোকাহত সময়ে মানুষের অসহায় সময়ের সু্যোগ নিয়ে এ ধরনের অপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় মামলার বদি।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি। শিশুকে উদ্ধার করে আমরা মেডিক্যাল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট