1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দারোয়ানের হাত পা বেধে ককসিট কারখানায় ডাকাতি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

বন্দরে দারোয়ানের হাত পা বেধে ককসিট কারখানায় ডাকাতি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপ‌জেলার লক্ষণখোলা মাদ্রসা সংলগ্ন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড নামক ককসিট কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ডাকাত দল কারখানার দারোয়ারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে মারধর করে সিকিউরিটি গার্ড রুমে আটকে রেখে ডাকাতি সংগঠিত করে। ১২/১৪ জনের মুখুশধারী ডাকাত দল কারখানার টিন ঘেরা প্রাচীর কেটে ভিতরে প্রবেশ করে দারোয়ানদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে রাখে। কারখানায় গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাতদল কারখানায় প্রবেশ করেই দারোয়ানদের রুমে প্রবেশ করে। এবং অন্যরা কারখানার ভিতরে গিয়ে মেশিন ও ক্যাবল কেটে নিয়ে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যায়। প্রায় আধাঘন্টা ব্যাপী ডাকাতদল কারখানায় তান্ডব চালায়। এ ব্যপারে কারখানার মালিক মোঃ কামাল হোসেন বলেন, ভোরে নামাজ আদায় করতে ঘুম জাগলে স্থানীয় মেম্বার ফোনে জানায় আমার কারখানায় ডাকাতি হয়েছে। আমি নামাজ আদায় করে লোকজন নিয়ে কারখানায় এসে দারোয়ানদের হাত-পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি তাদের হাত-পায়ের বাধন খুলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে কারখানায় ডাকাতির ঘটনা তদন্ত করেন। ডাকাতরা প্রায় ২৫ লাখ টাকার মাল নিয়ে গেছে। এ ব্যপারে দারোয়ান ইউসুফ আলী ও দারোয়ান আফিজ মিয়া জানান, তারা রাত ২টার পরও কারখানার অভ্যন্তরে গুরে এসে গার্ড রুমে প্রবেশ করেন। কিছুক্ষন পর মুখুশধারী ৩জন ধারালো অস্ত্র নিয়ে তাদের গলায় ছুড়ি ধরে রেখে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা তাদের হাত-পা বেধে রেখে মারধর করে। তারা প্রাণের ভয়ে চিৎকার দিতে পারেনি। ডাকাতরা গেইট খুলে কারখানায় একটি গাড়ি ঢুকয়ে মালামাল নিয়ে যায়। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে । সেই সাথে পুলিশ আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় ঘটনাস্থলে আসা দারোগা বিল্লাল হোসেন বলেন, আমি এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং কি কি মামলামাল নিয়ে গেছে তা তদন্ত করছি। মামলা রুজু হওয়ার পর আরো পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট