1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় চারজনকে গণপিটুনি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় চারজনকে গণপিটুনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় চারজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

শনিবার (২৫ মে) ভোরে মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের পর তাদের পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইনের সহকারী ব্যবস্থাপক ঐকতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

তারা হলেন- মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. রাসেল (২৮), রূপগঞ্জের মঙ্গলখালী গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামীম (২০) ও বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮)। এ সময় ছোট কাজিরগাঁও গ্রামের হুমায়নের ছেলে শরীফ (৩৫) পালিয়ে যান।

এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও এলাকায় ভোরে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামানোর সময় এলাকাবাসী চারদিক থেকে কয়েকজনকে ঘিরে ফেলে। এ সময় তারা চুরি করা ট্রান্সফরমারসহ রাসেল, রুবেল, শামীম ও বিল্লালকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে যায়।
ছোট কাজিরগাঁও গ্রামের আবুল হোসেন জানান, প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার মধ্যে ২-৩ মাস ধরে একটি চোরের দল রাতের অন্ধকারে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আটক চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট