1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে এনে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ঘারমোড়া এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করে এবং সাহাদাত (২৮) নামে এক অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগী শাকিল (২৫) ভোলা জেলার দৌলতখান উপজেলার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। তিনি জানান, কয়েকদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে সাহাদাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে সাহাদাত তাঁকে জাহাজে ওয়েল্ডিং কাজের আশ্বাস দিয়ে বন্দরে আসতে বলেন। চাকরির আশায় বুধবার সকালে শাকিল নির্ধারিত স্থানে পৌঁছালে সাহাদাত, রাব্বি ও আক্তার তাঁকে জিম্মি করে পাশের নির্জন আমবাগানে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায় তারা।

সকাল সাড়ে ৮টার দিকে ঘারমোড়া এলাকার ইমান শরীফের আমবাগানে শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। জনতার উপস্থিতি টের পেয়ে রাব্বি ও আক্তার দৌড়ে পালিয়ে গেলেও সাহাদাতকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শাকিল বাদী হয়ে আটক সাহাদাত এবং পলাতক রাব্বি ও আক্তারের বিরুদ্ধে বন্দর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সাহাদাতকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট