1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক জিআর মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার মানিক বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার হানিফ মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে,বন্দর থানার উপ পরিদর্শক মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার নয়ানগর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার দায়েরকৃত ৩০(৭)১৭ নং মামলার ৬ মাসের সাঁজা ও একই থানার অপর দায়েরকৃত ৫৫(৪)১০ নং মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তারকৃতকে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT