1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি নিউইয়র্কে দেখা গেল ডিশ বাবুকে বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২

ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর প্রেম রোড এলাকা এখন যেন অবৈধ গ্যাস সংযোগের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক উদাসীনতার সুযোগে একটি শক্তিশালী সিন্ডিকেট বছরের পর বছর ধরে গ্যাস চুরি করে আসছে—যা অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়দের দাবি, কথিত এই সিন্ডিকেটের অন্যতম আলোচিত নাম সেলিম।

অভিযোগ রয়েছে, তিনি গত প্রায় ১২ বছর ধরে প্রশাসনকে তোয়াক্কা না করে অবৈধভাবে একাধিক গ্যাস সংযোগ ব্যবহার করে আসছেন।

হোল্ডিং নম্বর ৬৯৬, ওয়ার্ড-৪, ব্লক-ডি এলাকায় অবস্থিত তার ভবনে ২০১৪ সাল থেকে অন্তত ১০টি অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এসব সংযোগের মাধ্যমে ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩২ লাখ ৪৫ হাজার টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, তিতাস গ্যাস কোম্পানির এক অসাধু কন্ট্রাক্টরের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব সংযোগ নেওয়া হয় এবং প্রতি বছর নিয়মিত অর্থ লেনদেনের মাধ্যমে তা সচল রাখা হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এত বড় অনিয়ম প্রকাশ্যেই চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বরং এলাকাবাসীর ভাষ্য, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এই অবৈধ কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “সেলিম প্রকাশ্যে দাবি করেন—তার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কারও নেই। এমনকি প্রশাসনও তার নিয়ন্ত্রণে।”

এ ধরনের বক্তব্য স্থানীয়দের মাঝে ভীতি ও অসহায়ত্বের পরিবেশ তৈরি করেছে।

এদিকে বৈধ গ্যাস সংযোগের জন্য সাধারণ মানুষ বছরের পর বছর অপেক্ষা করলেও প্রভাবশালীরা অবৈধ সংযোগের মাধ্যমে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু আইন লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সুশাসনের প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ।

সচেতন মহল মনে করছে, বর্তমান পরিস্থিতিতে গ্যাস চুরির এই মহোৎসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা জুড়ে বিস্তৃত হয়েছে।

তাদের অভিযোগ, একটি রাজনৈতিক গোষ্ঠীর কিছু নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই অপকর্ম অব্যাহত রয়েছে—যা অতীতের স্বৈরশাসনামলের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে।

তাদের জোর দাবি—অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা, দালালচক্র ও প্রভাবশালী পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

শেষ কথা:

গ্যাস চুরি কেবল একটি অর্থনৈতিক অপরাধ নয়; এটি রাষ্ট্রের সম্পদ লুটের এক নগ্ন উদাহরণ। এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে—এবং এর খেসারত গুনতে হবে সর্ব সাধারণ।

জোড়ায় অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের সর্বত্র বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নামধারী একটি চক্র রাজনৈতিক প্রভাব বিস্তার করে গ্যাস চুরির মহোৎসবে মেতে উঠেছে। এ যেন এলোমেলো করে দে মা লুটেপুটে খাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট