1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জেলা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তার নারী সহকর্মীদের নিয়ে আপত্তিকর এক মন্তব্য করেছেন। তিনি আইনজীবী সহকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, “এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে। আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে এসে বেটাছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তকীগিরি করে।”

এক নারী আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠার পর শনিবার (২৩ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে সহকর্মীদের নিয়ে এমন মন্তব্য করেন এ বিএনপি নেতা।

মহানগর বিএনপির এ সদস্য সচিবের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মারধরের অভিযোগ তোলেন অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী। তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরও।
শিল্পীর অভিযোগ, আদালতপাড়ায় একজন হকারকে কেন্দ্র করে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অ্যাডভোকেট রফিক আহমেদ তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছেন। বিএনপি নেতা টিপু তাকে ঘুষি দিয়েছেন বলেও অভিযোগ করেন শিল্পী।

ভুক্তভোগী আইনজীবী এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আবু আর ইউসুফ খান টিপু। শনিবার তিনি সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে বলেন, “আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলবো। আমি এখন যে আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি, আমি রোজা অবস্থায় আছি। এই জিলহজ মাসের রোজা, আজকে আমার চতুর্থ রোজা রেখে আমি আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি।”

তিনি বলেন, আদালতপাড়ায় এক নারী হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে রফিক আহমেদের সঙ্গে আমেনা আক্তার শিল্পীর তর্কবিতর্ক হয়। ঘটনাস্থলে গেলে শিল্পী তার সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে দাবি করেন টিপু।

“আমার মাকে তুলে পুরুষের ভাষায় গালি দিয়েছে। এজন্য আমি তাকে ধমক দেই। সে আওয়ামী লীগ ঘরের লোক, সে বিএনপির কিছু না। তাকে সবাই বেয়াদব এবং অশ্লীল ভাষার একজন দজ্জাল মহিলা হিসেবে চিনে। সে কীভাবে কার সাথে ব্যবহার করতে হয়, তা জানে না,” অভিযোগ করেন ওই বিএনপি নেতা।

তিনি কাউকে মারধর করেননি দাবি করে বলেন, “আমি কেবল ধমক দিয়েছি, কারণ সে আমাকে গালি দিয়েছে।”

বক্তব্যের এক পর্যায়ে নারী আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন টিপু। তিনি তাদের কয়েকজনকে ‘নর্তকী’ বলেও অ্যাখ্যা দেন।

“আইনজীবীদের কাছে আমি বিচার চাই। সে যত বড় শক্তিশালী নর্তকী হোক না কেন। এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে। আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে এসে বেটা-ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তকীগিরি করে। এই নর্তকী শিল্পীর আমি বিচার চাই। যদি বিচার না করা হয়, তাহলে আমার ব্যবস্থা আমি গ্রহণ করবো।”

নারী আইনজীবীর মারধরের অভিযোগের প্রতিবেদন প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের উপরও ক্ষোভ ঝাড়েন মহানগর বিএনপির সদস্যসচিব। তার দাবি, স্থানীয় কিছু পত্রিকায় তাকে নিয়ে অতিরঞ্জিত করে লেখালেখি করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট