1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিশু রামিসাসহ সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচারের দাবিতে কথনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য স্নেহা, লুবাবা ও সুরাইয়া আক্তার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।

বক্তারা বলেন, “তনু থেকে আছিয়া এবং আছিয়া থেকে রামিসার মতো ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার ফলেই আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। গতকাল রামিসার বাবা বলেছেন তিনি বিচার চান না কারণ তিনি জানেন এই দেশে বিচার হয় না। ফলে বিচার চাওয়াটাও যেন এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে পরিত্রাণ চাই। রামিসাসহ সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা বলেন, “নারী ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিপরীতে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে ওঠার কথা ছিল, স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও আমরা তা দেখতে পাইনি। নারায়ণগঞ্জে কথায় কথায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও মাদকের বিস্তার রোধ হচ্ছে না। একদিকে মাদক, জুয়া ও পর্নোগ্রাফি শিক্ষার্থীদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতি নতুন অপরাধের জন্ম দিচ্ছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচারের দাবি জানাই একইসাথে বিগত সময়ে ঘটে যাওয়া সকল ঘটনার বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক বিকাশের স্বার্থে পাড়ায় পাড়ায় লাইব্রেরি, পর্যাপ্ত খেলার মাঠ ও বিকল্প সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করতে হবে। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আনন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিলের মধ্য দিয়ে কার্যক্রমটি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট