1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রামিসা ধর্ষণ ও হত্যাকারীদের ফাসিঁর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

রামিসা ধর্ষণ ও হত্যাকারীদের ফাসিঁর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীদের ফাসিঁর দাবীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ করেছে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা রামিসা, আছিয়াসহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পৃথক শিশু আইন প্রণয়ন এবং শিশু বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিও তোলেন তারা।


‎এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে শিশু নির্যাতনের বিচার চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর, শিশুদের নিরাপদ বাংলাদেশ চাই ইত্যাদি লেখা দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, তন্ময় শেখ, মিয়াদ আহমেদ, সাকিফ , জুনাইদ আল রাজি, তারিফ, ইয়ামিন দীপ জিসান, জিসান সরকার !

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট