1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিক ওই এলাকার মৃত সাত্তারের ছেলে।

​ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গত ২০২৫ সালের জুলাই মাসের দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত ৩১ নম্বর মামলার এজাহারনামীয় আসামি ছিলেন এই সিদ্দিক। আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর রক্তক্ষয়ী হামলার ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট