1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ‘সিফাত বাহিনীর’ তাণ্ডব - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে ‘সিফাত বাহিনীর’ তাণ্ডব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে ও কুপিয়ে সাবেক এক কাউন্সিলরের ছেলেকে রক্তাক্ত করেছে স্থানীয় দুর্ধর্ষ ‘সিফাত বাহিনী’। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে চক্রটি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নাসিক ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ বউ বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। হামলার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে নাহিদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাহিদ চলন্ত অবস্থায় থাকাকালীন সন্ত্রাসীরা অতর্কিতভাবে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। এরপর চিহ্নিত সন্ত্রাসী শেখ সিফাতের নেতৃত্বে ৪-৫ জন হামলাকারী তাকে পুনরায় কুপিয়ে জখম করে।

নাহিদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, এই ‘সিফাত বাহিনী’র সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত কয়েক দিন আগে চৌধুরী বাড়ি এলাকায় ৯৯৯-এর কলে আসা পুলিশের ওপর হামলা চালিয়ে সরকারি শর্টগান ছিনিয়ে নিয়েছিল এই চক্রটি। এরপর তারা স্থানীয় ‘ঢালী বিরিয়ানি হাউজে’ হামলা ও ভাঙচুর চালিয়ে ক্যাশ লুট করে। একের পর এক জঘন্য অপরাধ করার পরও মূল হোতারা গ্রেপ্তার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সাবেক কাউন্সিলর হান্নান সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, সিফাত বাহিনী এখন বন্দরের ত্রাসে পরিণত হয়েছে। পুলিশের ওপর হামলা করার পরও তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং দিনে-দুপুরে আমার ছেলেকে কুপিয়ে টাকা নিয়ে গেল। সিসিটিভি ফুটেজে সব স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এর বিচার চাই।

ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ দল সিফাত বাহিনীর আস্তানায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, সিফাত বাহিনীর সকল সদস্যকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট