1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা।

মঙ্গলবার সকালে ভুমি মেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনীম এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। 

এসময় প্রধান অতিথি বলেন, ‘অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।’

এসময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার, সহকারী কমিশনার ভূমির কানুনগো জাকির হোসেন,  পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,নারায়নগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ভুমি কর্মকর্তাগন ছারাও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট