
যুগের নারায়ণগঞ্জ:
দেড় কেজি গাঁজাসহ কামাল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৬ মে (শনিবার) রাত সাড়ে ১০ টায় ফতুল্লার দক্ষিন শিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ফতুল্লার দক্ষিন শিয়ারচর এলাকার মৃত বিরাজের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই আশিষ কুমার জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিন শিয়ারচর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরনের প্রস্ততি চলছে।