1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ী খুন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ী খুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, মুখোশধারী ডাকাত দল বাড়িতে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে এবং এর পেছনে দেনাপাওনা সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে ধারণা করছে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি মুখোশধারী দল তাদের বাড়িতে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর করে। এসময় তাকেও বেঁধে নির্যাতন করা হয়।

তিনি অভিযোগ করেন, ডাকাতরা চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি সরাসরি ডাকাতি নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে দেনাপাওনা নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট