1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ: মারা গেলেন শংকর - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সোনারগাঁয়ে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ: মারা গেলেন শংকর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামের এক কর্মী মারা গেছেন। শরীরের ৪৬ শতাংশ পুড়ে যাওয়া ওই যুবক রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ছয়টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
নিহতের শ্বাসনালীয়ও পুড়ে গিয়েছিল বলে জানান এ চিকিৎসক।

বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে মেঘনাঘাট এলাকায় অবস্থিত ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন কর্মী দগ্ধ হন। ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে। দগ্ধদের পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বর্তমানে এই ঘটনায় দগ্ধ আরও ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের মধ্যে আমির ও কাওসারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমিরের শরীরের ৮০ শতাংশ এবং কাওসারের ৫৯ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান। এ ছাড়া বাকিদের মধ্যে আল আমিনের ২২ শতাংশ, নাজমুলের ১৩ শতাংশ, সুপ্রভাতের ১২ শতাংশ এবং অন্যদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।

তবে এ ঘটনায় সামান্য দগ্ধ ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ডা. শাওন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট