1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাকুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে চাকুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

এ সময় দু’টি সুইচ গিয়ার চাকু, একটি বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও চারটি রডের টুকরা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জ জেলার শিবালয়ের নায়েব আলী সরকারের ছেলে মো. মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও নারায়ণগঞ্জের টানবাজারের মামুনের ছেলে হাছান আহম্মেদ জিসান।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার সময়ে জল্লারপাড় এলাকায় চালানো মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাও দেওয়া হয়।

তাদের মধ্যে মাসুদের বিরুদ্ধে এর আগেও নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদকের অন্তত নয়টি মামলা চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট