1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৮০০ বছরের পুরোনো মসজিদ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

৮০০ বছরের পুরোনো মসজিদ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত পাঁচশত আট বছরের পুরনো প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কমিটির আহবায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন।

এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। ওই দাবির প্রেক্ষিতে চলতি বছর রমজান মাসে এ মসজিদের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতোমধ্যে এ মসজিদের প্রায় অর্ধেক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, “আমাদের কমিটির প্রধান লক্ষ্য হলো- সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদকে যথাযথভাবে সুরক্ষা ও সংরক্ষণ করা। গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে দেশ-বিদেশে, বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০২৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

“আনন্দের বিষয়, আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে সরকার সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ-এর সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি, সোনারগাঁয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলোর সংরক্ষণ ও সংস্কারের কাজও যেন দ্রুত শুরু করা হয়- যাতে আমাদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারি।”

মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু, গোয়ালদী শাহী মসজিদ, কোম্পানিকা সেতু এবং প্রায় সাতশ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিসচর্চা কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং এর অনুলিপি বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে এই বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছিল।

পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট