1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন উপহার দিলেন এমপি মান্নান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন উপহার দিলেন এমপি মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (৭ মে) “মানুষ মানুষের জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁয়ের মানুষের পাশে থেকে কাজ করে যাবো। চিকিৎসাসেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা উপকৃত হবেন এবং ভ্যাকসিন সংকট অনেকাংশে কমবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট