1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি: দল থেকে বহিষ্কার বিএনপি নেতা সালাউদ্দিন নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী ও অপরাধীদেরকে কঠোর বার্তা দিলেন র‍‍্যাব অধিনায়ক ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার-এমপি কালাম বন্দরে কথিত সাংবাদিক জি কে রাসেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট বহাল তরিয়তে সেন্টু ও ঘি জাকির, প্রশ্নবিদ্ধ প্রশাসন! ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজে ত্রুটির কারণে এ পরিস্থিতির সূচনা হয়। পরে যানজট ধীরে ধীরে বিস্তৃত হয়ে গজারিয়া পর্যন্ত পৌঁছে যায়।

সরেজমিনে দেখা গেছে, গজারিয়া অংশে ঢাকা অভিমুখী সড়কের প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানবাহন আটকে রয়েছে। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, লরি, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিশেষ করে অফিসগামী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অ্যাম্বুলেন্স ও ওষুধবাহী গাড়িসহ জরুরি সেবার যানবাহনও ধীরগতিতে চলাচল করছে।

মালবাহী ট্রাকচালক শাহাবুদ্দিন বলেন, দাউদকান্দি থেকে এসে এখানে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। গাড়ি খুব ধীরে চলছে।

স্থানীয় টেঙারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে অফিসে যেতে দেরি হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ মহাসড়কে কেন বারবার যানজট হয়, বুঝতে পারি না।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যার কারণে সেখান থেকে যানজটের সৃষ্টি হয়ে তা গজারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবেরচর হাইওয়ে পুলিশ কাজ করছে। উল্টো পথে যান চলাচল বন্ধ রাখা এবং দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট