1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট ও তার সহযোগীসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাষাড়া মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান পরিচালনা করে। এসময় অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানা এলাকার আবুল হাসেমের ছেলে মো. আবুল হাসান (২৯),
এবং নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাকিব হোসেন (২৩)।

র‍্যাব জানায়, মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে সদর থানার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে গেছে। এতে স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে এবং জুয়ার সঙ্গে জড়িতরা অর্থনৈতিক ক্ষতির কারণে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট