1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই”এই স্লোগানকে ধারণ করে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সনদ প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ফাউন্ডেশনের প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল মুখর হয়ে ওঠে।

ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া (পিপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন (পিপিএম), মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির, সমাজসেবক এম. এ. সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক প্রণয় দাশ গুপ্ত, সাংবাদিক রতনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের গত পাঁচ বছরের মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উদ্বোধক জাহিদুল করিম কচি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের পরিবেশনা এবং সনদ প্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট