1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশত নেতা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

রূপগঞ্জে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশত নেতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে গণঅধিকার পরিষদ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা।”

তিনি আরও বলেন, “আমরা কোনো বিদেশি আধিপত্য নয়, একটি স্বাধীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছি। এনসিপি সব ভিন্নমতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি গণমানুষের রাষ্ট্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট