1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয় আনারসবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোহাম্মদ আলী (৩৫) ও মো. মনির খলিফা (২৮) নামে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (২ মে) রাত ২টা ১০ মিনিটের দিকে মহাসড়কের টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা বরিশাল জেলার কাজীরহাট থানার আন্ধারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে পিকআপ চালক মোহাম্মদ আলী ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আনারসের মালিক ব্যবসায়ী মো. মনির খলিফা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আনারস বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) ঢাকা যাচ্ছিল। পথে সোনারগাঁয়ের টিপরদী এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ি হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট