1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাড়ীওয়ালার অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদুৎ স্পষ্টে শিশুর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বাড়ীওয়ালার অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদুৎ স্পষ্টে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির মালিকের অবহেলার অভিযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পূর্ব এনায়েতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সময় খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট