1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শব্দদূষণকারী যানবাহনকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ফতুল্লায় শব্দদূষণকারী যানবাহনকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে চারটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় মোট চার হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি হর্ণ জব্দ করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একইসঙ্গে দূষণকারী যানবাহন, কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট