1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপ্রতিরোধ্য ফতুল্লার মাদক ব্যবসায়ী টুটুল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

অপ্রতিরোধ্য ফতুল্লার মাদক ব্যবসায়ী টুটুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় ডেকোরেটর ব্যবসার আড়ালে ‘মাদক সম্রাট’ টুটুলের নেতৃত্বে এক বিশাল মাদক সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহ্যিকভাবে বৈধ ব্যবসার সাইনবোর্ড ব্যবহার করলেও এর অন্তরালে দীর্ঘ দিন ধরে চলছে ইয়াবা, গাঁজা ও নিষিদ্ধ মাদকদ্রব্যের রমরমা কারবার।

আড়ালে চলে শক্তিশালী নেটওয়ার্ক
​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা পাইলট স্কুলের পাশেই টুটুলের ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত।

দিনের বেলায় লোক দেখানো ব্যবসায়িক কার্যক্রম চললেও সন্ধ্যার পর থেকেই পাল্টে যায় এর দৃশ্যপট। গভীর রাত পর্যন্ত সেখানে বহিরাগত ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বাড়তে থাকে। মূলত এই ডেকোরেটর ঘরটিকেই মাদক মজুত ও সরবরাহের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট