1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা আরেকটি মোটর সাইকেলও।

গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টায় কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেন এসআই হারুনুর রশিদ।

গ্রেপ্তার আসামি রিফাত (২৪) উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬) উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট