1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট থেকে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট