1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে সদস্য শিক্ষা শিবিরে আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, আগামী দিনের আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ছাত্রশিবিরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে রোববার (২৬ এপ্রিল) সকালে বন্দর থানার একটি অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমান সমাজ নানা সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব। আর সেই নেতৃত্ব তৈরির কারিগর হতে পারে ছাত্রশিবির।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আদর্শিক ভিত্তি ছাড়া কোনো নেতৃত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট