1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে

সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জলিল।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) আষাঢ়িচর জামে মসজিদ কমিটি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আব্দুর রউফের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্রসহ মোঃ জলিলের ওপর হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রাফি, ফেরদৌসি রোমিজা, আবু আক্কাস, ফিরোজ, আবু সিদ্দিক ও বাবুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ১০-১২ জন এ হামলায় অংশ নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার সময় গুরুতর আহত অবস্থায় জলিলের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জলিল বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর অভিযোগ:
আষাঢ়িচর এলাকার জনসাধারণ জানান, কিছুদিন আগেও আব্দুর রউফের লোকজন এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে বলে তারা দাবি করেন।

সোনারগাঁ থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”
ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট