1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ-এর পেছনের গেট (পশ্চিম গেইট) সংলগ্ন নদীর তীর ঘেঁষে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নৌ পুলিশ থানা সদর নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট