1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মেহেদীর রঙ না শোকাতেই স্বামী হারা জান্নাত! স্বেরাচারী দোসরদের আস্ফালনে কোনঠাসা স্থানীয় বিএনপি, চালানো হচ্ছে কুৎসা! জিমখানা লেক থেকে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, সর্বত্র শোকের ছায়া

ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জমির উচ্চমূল্যের কারণে মানুষ ব্যক্তিগত আঙিনা বা সেবামূলক কাজের জন্য জায়গা ছাড়তে চায় না। ফলে মৃতদেহ রেখে গোসল বা জানাজার মতো ধর্মীয় ও মানবিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে স্কুল, খেলার মাঠ ও কবরস্থানের জন্য জমি দানের আহ্বান জানান তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ব্যক্তিগত পর্যায়ের সেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়তে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সামাজিক এই কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ফতুল্লার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করা অসহায় মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যারা মাদক ও ময়লার বিরুদ্ধে কাজ করছেন, তারাও এসেছেন। আগামী দিনে এসব সমস্যা সমাধানে পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, তোফাজ্জল চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট