1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গন্তব্যস্থল কোচিং সেন্টার: ফতুল্লায় ৫ দিন ধরে নিখোঁজ কিশোরী! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

গন্তব্যস্থল কোচিং সেন্টার: ফতুল্লায় ৫ দিন ধরে নিখোঁজ কিশোরী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তানিশা (১৫) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় ঘটেছে।

নিখোঁজ তানিশা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তানিশা দেলপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ভুইগড় এলাকার মাসুদ মেম্বারের অফিস সংলগ্ন নিজ বাসা থেকে বের হয়। এ সময় সে তার বান্ধবী রিয়ামনির সঙ্গে রিকশাযোগে রওনা দেয় এবং তার বাবা আসলাম তাকে রিকশায় তুলে দেন।

এরপর থেকে তানিশা ও তার বান্ধবী রিয়া মনির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এ ঘটনায় নিখোঁজ তানিশার বাবা আসলাম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট