1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. সাগর (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর পতেঙ্গার মোড় এলাকার একটি বহুতল ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাসদাইর পতেঙ্গার মোড় সংলগ্ন আলামিন টাওয়ারের ৪র্থ তলার একটি কক্ষ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত মো. সাগর নরসিংদী জেলার শিবপুর থানার শিবপুর এলাকার মৃত হালিমের ছেলে। সে বর্তমানে মাসদাইর পতেঙ্গার মোড় এলাকার ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট