1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদারকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪ টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আজমেরী ওসমানের অন্যতম হোতা অনিক সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

‎পুলিশ জানায়, ভোরে ঘারমোড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি অনিক সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

‎জনা গেছে, বন্দরে আলোচিত ‘ক্যাপ রোমান’ হত্যা মামলা এবং নদী থেকে অবৈধ তেল ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ারও অভিযোগ উঠে এসেছে।

‎এছাড়াও অভিযোগ রয়েছে, নদীতে তেল চুরির পাশাপাশি সে নৌ ডাকাত দলের সঙ্গেও জড়িত ছিল।

‎এদিকে অনিক সরদারকে গ্রেফতারের খবরে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট