1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে পান্তা-ইলিশ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে স্বাগত জানান সংগঠনটির সদস্যরা।

মঙ্গলবার সকালে ফতুল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে থানা গেইট ঘুরে পুনরায় ক্লাব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন এবং “শুভ নববর্ষ” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

র‍্যালি শেষে পান্তা-ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশগ্রহণ করেন। এ সময় একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, জসিম উদ্দিন, পম আজিজ, রাকিব চৌধুরী শিশির, আরিফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট