যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদারকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪ টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আজমেরী ওসমানের অন্যতম হোতা অনিক সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ভোরে ঘারমোড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি অনিক সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
জনা গেছে, বন্দরে আলোচিত ‘ক্যাপ রোমান’ হত্যা মামলা এবং নদী থেকে অবৈধ তেল ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ারও অভিযোগ উঠে এসেছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, নদীতে তেল চুরির পাশাপাশি সে নৌ ডাকাত দলের সঙ্গেও জড়িত ছিল।
এদিকে অনিক সরদারকে গ্রেফতারের খবরে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত