1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কথিত তেল চোর চক্রের শীর্ষ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বার্মা স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেহেদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট প্রায় ১৩,৫০০ লিটার ডিজেল মজুদ ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত ট্যাংক লরি দুটি সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী দুইটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে তার বড় ভাই বাচ্চু ও ছোট ভাই লিটনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে ওঠে, যা গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট