1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অবস্থিত ‘জৈনপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে কদমতলী এলাকায় অবস্থিত ‘কদমতলী জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে সে সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এছাড়া আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব-১১ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট