যুগের নারায়ণগঞ্জ:
র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অবস্থিত ‘জৈনপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কদমতলী এলাকায় অবস্থিত ‘কদমতলী জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে সে সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এছাড়া আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব-১১ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত