1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর নারায়ণগঞ্জ শহরের এক বিকাশ ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিখোঁজ সজিব খান (২৭) নগরীর নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বাবুরাইল এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার চরগরবদী গ্রামে।

পরিবারের লোকজন জানান, গত ২৩ মার্চ দুপুরে পটুয়াখালির গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সজিব। বিকেল ৪টা ৫ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় সজিবের স্ত্রী নুরজাহান রানা ২৪ মার্চ থানায় লিখিত অভিযোগ দেন এবং পরদিন সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে র‍্যাব-১১ এর কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।

সজিবের শ্বশুর সোহেল রানা বলেন, বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না এবং কারো সঙ্গে সজিবের শত্রুতার বিষয়ও জানা নেই। হঠাৎ নিখোঁজ হওয়ায় দুই পরিবারই উদ্বিগ্ন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা গেছে, সজিবের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল মাদারীপুরের মোকসেদপুর এলাকায়। তাকে উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট