যুগের নারায়ণগঞ্জ:
গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর নারায়ণগঞ্জ শহরের এক বিকাশ ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ সজিব খান (২৭) নগরীর নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বাবুরাইল এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার চরগরবদী গ্রামে।
পরিবারের লোকজন জানান, গত ২৩ মার্চ দুপুরে পটুয়াখালির গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সজিব। বিকেল ৪টা ৫ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সজিবের স্ত্রী নুরজাহান রানা ২৪ মার্চ থানায় লিখিত অভিযোগ দেন এবং পরদিন সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে র্যাব-১১ এর কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।
সজিবের শ্বশুর সোহেল রানা বলেন, বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না এবং কারো সঙ্গে সজিবের শত্রুতার বিষয়ও জানা নেই। হঠাৎ নিখোঁজ হওয়ায় দুই পরিবারই উদ্বিগ্ন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা গেছে, সজিবের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল মাদারীপুরের মোকসেদপুর এলাকায়। তাকে উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত