1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মহানগর বিএনপির নেতা, মহানগর যুবদলের সাবেক সভাপতি, মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোক্তা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছা, খাবার ও উপহার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ আদায়ের পরে শহরের চাষাঢ়া ও ২নং রেলগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া সরকারী হাসপতালে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ঈদের আনন্দ যখন পরিবার-পরিজনকে ঘিরে থাকে, তখন অনেকেই রয়েছেন যারা দায়িত্ব বা অসুস্থতার কারণে সেই আনন্দ থেকে দূরে থাকেন। এমন মানুষদের কথা চিন্তা করেই এই উদ্যোগ বলে জানান খোরশেদ।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করছি ঈদের দিনটিকে একটু হলেও আনন্দময় করে তুলতে তাদের জন্য, যারা পরিবার থেকে দূরে আছেন। হাসপাতালে ভর্তি রোগী ও ট্রাফিক পুলিশ ভাইদের জন্য সামান্য উপহার নিয়ে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিয়েছি।

এসময় উভয় হাসপাতালের নার্স ও রোগীদের হাতে উপহার তুলে দেন খোরশেদ। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝেও এই উপহার বিতরণ করা হয়।

খোরশেদ বলেন, ট্রাফিক পুলিশরা ঈদের দিনও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করেন। যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। আর হাসপাতালে থাকা রোগীরাও এই বিশেষ দিনে আপনজনদের কাছ থেকে দূরে থাকেন আর নার্সরা তাদের নিরলস সেবা দিয়ে যান। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, বাচ্চু বেপারী,শওকত খন্দকার,আফজাল হোসেন প্রমুখ।নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মহানগর বিএনপির নেতা, মহানগর যুবদলের সাবেক সভাপতি,মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোক্তা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছা, খাবার ও উপহার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ আদায়ের পরে শহরের চাষাঢ়া ও ২নং রেলগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া সরকারী হাসপতালে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ঈদের আনন্দ যখন পরিবার-পরিজনকে ঘিরে থাকে, তখন অনেকেই রয়েছেন যারা দায়িত্ব বা অসুস্থতার কারণে সেই আনন্দ থেকে দূরে থাকেন। এমন মানুষদের কথা চিন্তা করেই এই উদ্যোগ বলে জানান খোরশেদ।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করছি ঈদের দিনটিকে একটু হলেও আনন্দময় করে তুলতে তাদের জন্য, যারা পরিবার থেকে দূরে আছেন। হাসপাতালে ভর্তি রোগী ও ট্রাফিক পুলিশ ভাইদের জন্য সামান্য উপহার নিয়ে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিয়েছি।

এসময় উভয় হাসপাতালের নার্স ও রোগীদের হাতে উপহার তুলে দেন খোরশেদ। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝেও এই উপহার বিতরণ করা হয়।

খোরশেদ বলেন, ট্রাফিক পুলিশরা ঈদের দিনও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করেন। যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। আর হাসপাতালে থাকা রোগীরাও এই বিশেষ দিনে আপনজনদের কাছ থেকে দূরে থাকেন আর নার্সরা তাদের নিরলস সেবা দিয়ে যান। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, বাচ্চু বেপারী,শওকত খন্দকার,আফজাল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট